মাইলস্টোন ট্র্যা*জেডি : আরেক শিক্ষার্থীর মৃ*ত্যু
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩০ PM

মাইলস্টোন ট্র্যা*জেডি : আরেক শিক্ষার্থীর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০৪:১৫:৫৬ PM

মাইলস্টোন ট্র্যা*জেডি : আরেক শিক্ষার্থীর মৃ*ত্যু


ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছে। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, উত্তরায় বিমান বিধ্বংসের ঘটনায় গত মাসের ২১ জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

তাসনিয়া মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়।

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে আজ তাসনিমের মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হলো, যাদের বেশিরভাগই শিশু।

জৈন্তা বার্তা/আরআর