সাদাপাথর ফেরত দিতে প্রশাসনের আল্টিমেটাম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সাদাপাথর ফেরত দিতে প্রশাসনের আল্টিমেটাম

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০৫:৪৩:৫০ অপরাহ্ন

সাদাপাথর ফেরত দিতে প্রশাসনের আল্টিমেটাম

ছবি নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া সকল পাথর তিনদিনের মধ্যে ফেরত দিতে আল্টিমেটাম দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা যে তিনদিনের সময়সীমা দিয়েছি, এর মধ্যে যদি লুট হওয়া সকল সাদাপাথর ভোলাগঞ্জ ডাম্পিং সাইটে ফিরিয়ে দেন, তাহলে মামলা হবে না। তিনদিন পর যদি আমরা কারো ক্রাশার মিলে কিংবা বাসার সামনে সাদাপাথর পাই, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে প্রয়োজনে মামলা দেবো। আপনারা জানেন, ভিন্নভাবে আমাদের গোয়েন্দারা কাজ করছে। ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বারদের সাথে আলোচনা হবে কিভাবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে লুট হওয়া সাদাপাথর উদ্ধার করা যায়। এমনকি কোম্পানীগঞ্জের ইউএনও এর পক্ষ থেকে আজ বিকেল থেকে মাইকিং করানো হবে।

তিনি আরও বলেন, আমরা যেকোনোভাবে লুট হওয়া পাথর উদ্ধার করে পূর্বের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে সবার সহযোগিতা কামনা করি।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন। সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল নোমান, বিজিবির কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন, উপজেলার জনপ্রতিনিধি, মিল মালিক সমিতির সদস্যবৃন্দ, পাথর ব্যবসায়ী, এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা