গোয়াইনঘাটে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান আ ট ক ২
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান আ ট ক ২

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০৯:০০:২৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান আ ট ক ২

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীর হাজীপুরে যারা বহির্ভূত জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনভর ট্রাক্সফোর্সের অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

শনিবার ( ২৩ আগস্ট ) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজন কে আটক ও দুইটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়।

জানা যায় গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী বেষ্টিত হাজীপুর বালুমহাল একাধিক বার টেন্ডার প্রক্রিয়া হলেও উপযুক্ত মুল্য না পাওয়ায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ। কিন্তু সাম্প্রতিক কালে এ নদীতে বালু উত্তোলনের খবর চাউর হলে নড়েচড়ে বসে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। পিয়াইন নদীর লাটি সীমানা হইতে হাজীপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। 

 গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন এ মহাল ইজারা প্রদান করা হয়নি, এখানে বালু ক্রয় বিক্রয় উত্তোলন সহ সকল প্রক্রিয়া নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। অভিযানে আরও অংশ নেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তরিকুল ইসলাম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা