ঢাকা সিলেট হাইওয়ে থেকে সুতারকান্দি পর্যন্ত ৪ লেনের রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ঢাকা সিলেট হাইওয়ে থেকে সুতারকান্দি পর্যন্ত ৪ লেনের রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ১০:৩৪:৪১ অপরাহ্ন

ঢাকা সিলেট হাইওয়ে থেকে সুতারকান্দি পর্যন্ত ৪ লেনের রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


গোলাপগঞ্জে ঢাকা সিলেট হাইওয়ে থেকে সুতারকান্দি পর্যন্ত ৪ লেনের রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার বিকেলে  গোলাপগঞ্জ চৌমুহনীতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম।

তরুণ সমাজসেবী ও রাজনীতিবিদ হাবিবুল্লাহ দস্তগীরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, সমাজসেবী সেলিম আহমদ, সাবেক ছাত্রনেতা এহতেশামুল আলম জাকারিয়া। মানববন্ধন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সমুজ আলী ।

মানববন্ধনে বক্তারা সিলেটের বিদায়ী প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সমালোচনা করে বলেন তারই ষড়যন্ত্রে গত মে মাসে সিলেট জেলা মাসিক সমন্বয় সভায় এ রাস্তা কাজ বন্ধের প্রস্তাব গ্রহণ করা হয়। যা গোলাপগঞ্জ বিয়ানীবাজার সহ পূর্ব সিলেটের জন্য বিমাতাসুলভ আচরণ। তারা অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করে একনেকে পাশ হওয়া ঢাকা-সিলেট হাইওয়ে থেকে সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত সড়কটি গোলাপগঞ্জ অংশের ছয়লেন ও বাকি অংশের চার লাইনের কাজ অবিলম্বে শুরু করার দাবী জানান। অন্যথায় তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধনে  সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা মুসা সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা