লোভাছড়া কোয়ারীতে প্রশাসনের অ ভি যা ন নৌকা সরিয়ে নেয়ার নির্দেশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

লোভাছড়া কোয়ারীতে প্রশাসনের অ ভি যা ন নৌকা সরিয়ে নেয়ার নির্দেশ

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ১০:৫৯:৪০ অপরাহ্ন

লোভাছড়া কোয়ারীতে প্রশাসনের অ ভি যা ন নৌকা সরিয়ে নেয়ার নির্দেশ

ছবি: নিজস্ব


গত ১৮ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুারো বিএমডি সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে পাথর পরিবহনে বাঁধা নিষেধের পর কোয়ারী এলাকার সার্বিক পরিস্থিতি বজায় রাখতে স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পাথর কোয়ারীতে রাখা জব্দকৃত পাথরের সুরক্ষার জন্য সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ হোসেন খানকে লোভাছড়া কোয়ারীর সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার দিনভর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি থানা পুলিশ ও ভ‚মি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কোয়ারী এলাকায় অভিযান চালান।

এ সময় তিনি কোয়ারীতে রাখা পাথর বহনের সবধরনের নৌযান ও নৌকা কোয়ারী এলাকা থেকে বেধে দেয়া সময়ের মধ্যে সরিয়ে নেয়ার জন্য পাথর ব্যবসায়ী, নৌযান মালিক ও স্থানীয়দের নির্দেশ প্রদান করেন এবং কোয়ারীতে রাখা জব্দকৃত পাথরের সুরক্ষার জন্য ব্যবসায়ী, স্থানীয় জনসাধারণের সহযোগিতা চান। কেউ প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারের পরবর্তী নির্দেশনা ছাড়া কোয়ারীতে রাখা জব্দকৃত পাথর পরিবহন, অপসারণ এবং অবৈধভাবে পাথর উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি হুসিয়ার উচ্চারণ করেন।

কোয়ারী এলাকার সার্বিক পরিস্থিতি বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য যে, ২০২০ সালে কোয়ারীর উত্তোলনকৃত ১ কোটি ঘনফুটের উপরে পাথর পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দ করা হয়। জব্দকৃত পাথরের মধ্যে ৪৫ লক্ষ ঘনফুট পাথর সম্প্রতি নিলাম হলে সেই নিলাম সিলেটের পিয়াস এন্টারপ্রাইজ পায়। নিলামকৃত পাথর পরিবহনের সময় ২৩ জুলাই শেষ হলে পিয়াস এন্টারপ্রাইজ সময় বাড়ানোর জন্য উচ্চ আদালতে রীট পিটিশন মামলা করে। মামলার পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত লোভাছড়া কোয়ারীতে পাথর পরিবহন বন্ধ করার জন্য ১৮ আগস্ট বিএমডি নিষেধ দেয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা