জৈন্তাপুরে বি এন পি'র ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বি এন পি'র ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৮:৩৫:৩৬ অপরাহ্ন

জৈন্তাপুরে বি এন পি'র ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ছবি: নিজস্ব


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় চিকনাগুল বাজারের আল-মাছিম টাওয়ার মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক  নাসির উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন তেরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ,সাবেক সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবি এম জাকারিয়া,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মছদ্দর আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহ উল কবির মিফতাহ,জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, শামসুজ্জামান চৌধুরী,স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার আহ্বায়ক গোলাম আযম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ।

জনসভায় বক্তারা বলেন, তারেক রহমান প্রদত্ত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। জনগণকে ঐক্যবদ্ধ করে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত হয়ে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা