কানাইঘাটে পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন ধ্বং স
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কানাইঘাটে পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন ধ্বং স

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ১০:৫০:১৬ অপরাহ্ন

কানাইঘাটে পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন ধ্বং স

ছবি: নিজস্ব


সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে উপজেলা প্রশাসনের চলমান অভিযানের পাশাপাশি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন বন্ধে মাঠে নেমেছে প্রশাসন।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানাইঘাটের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি রবিবার পৌরসভার খেয়াঘাট, সাতবাঁক ইউনিয়নের বাংলা বাজার, সাতপাড়ি এলাকায় গড়ে উঠা ১০টি পাথর ভাঙার লাইসেন্স বিহীন অবৈধ ক্রাশার মেশিন বন্ধ ও ধ্বংস করেন।

অভিযানকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ভ‚মি অফিস ও তহশীল অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ও থানা পুলিশ। এ সময় তিনি পুণরায় কেউ অবৈধভাবে কানাইঘাটের কোন এলাকায় পাথর ভাঙ্গার মেশিন চালু করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এদিকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুারো বিএমডি গত ১৮ আগস্ট লোভাছড়া পাথর কোয়ারীর পাথর পরিবহনে নিষেধাজ্ঞা দেয়ার পর কোয়ারী এলাকায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের চলমান অভিযানের কারনে কোয়ারী এলাকায় সবধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসনের বেঁধে দেয়া সময়ের মধ্যে গতকাল রবিবার কোয়ারীতে রাখা অনেকে পাথরবাহী নৌকা সরিয়ে নিয়েছেন। বেশ কয়েকটি পাথর বোঝাই বলগেট থেকে পাথর অপসারন করা হয়েছে।

কোয়ারী এলাকায় প্রশাসনের নিয়মিত অভিযান চলবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানিয়েছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা