জৈন্তাপুরে আ ই ন শৃঙ্খ লা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আ ই ন শৃঙ্খ লা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০৪:৪৭:৫২ অপরাহ্ন

জৈন্তাপুরে আ ই ন শৃঙ্খ লা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনে আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫শে আগষ্ট) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।সভায় বিগত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভার রিপোর্ট পেশ করা হয়। পরে জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ , অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্হা গ্রহন, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ সহ সম্প্রতি সময়ে কিশোরদের অনলাইন  মোবাইল জুয়া খেলা রোধ বিবিধ  বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিগত এক মাসে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে তিনটি ধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে আটক করেছে পুলিশ। পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে ৫ মামলায় ১২ জন ও চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান,কৃষি কর্মকর্তা শামীমা আক্তার , প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান,সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ -সহকারী প্রকৌশলী রুহুল আমিন,  শ্রীপুর বিওপি ও জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ঝিনুক, আনসার কর্মকর্তা হেপী রানী সরকার সহ অন্যান্যরা।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা