জকিগঞ্জে সড়ক দুর্ঘ*টনায় নার্সারি শ্রেণির স্কুলছাত্রী নি হ ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

জকিগঞ্জে সড়ক দুর্ঘ*টনায় নার্সারি শ্রেণির স্কুলছাত্রী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ১১:৩১:৫৪ অপরাহ্ন

জকিগঞ্জে সড়ক দুর্ঘ*টনায় নার্সারি শ্রেণির স্কুলছাত্রী নি হ ত

ছবি : সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইকরা রহমান (৭) নামে এক নার্সারি শ্রেণির স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের উপজেলার কালিগঞ্জ বাজারে  এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরা রহমান জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) গ্রামের প্রবাসী হাবিবুর রহমান হাবিবের মেয়ে। সে কালিগঞ্জ বাজারস্থ সীমান্তিক স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী পারভেজ হাসান জানান, কালিগঞ্জ থেকে আটগ্রামের দিকে যাচ্ছিল একটি ১০ সিটের টেম্পু। পথে গ্রামীণ ব্যাংকের সামনে হঠাৎ দৌড়ে এসে গাড়ির সামনে পড়ে যায় ছোট্ট ইকরা। গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়।

স্থানীয় বাসিন্দা এমাদ উদ্দিন ইমদাদ বলেন, তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সিলেটে নেওয়ার পথে, চারখাই এলাকায় পৌঁছেই ইকরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

 ইকরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা, সীমান্তিক স্কুলের শিক্ষক আতাউর রহমান বলেন, "দুঃখজনক এই ঘটনা মেনে নেওয়া কঠিন। তবে আমরা কাউকে দোষারোপ না করে এখন দাফনের প্রস্তুতি নিচ্ছি।"

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন,"সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি।"

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা