নির্বাচন নিয়ে কোন ষ ড় য ন্ত্র গণতন্ত্রকামী মানুষ মেনে নিবেনা : হাকিম চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে কোন ষ ড় য ন্ত্র গণতন্ত্রকামী মানুষ মেনে নিবেনা : হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ০৯:১৮:৩৩ অপরাহ্ন

নির্বাচন নিয়ে কোন ষ ড় য ন্ত্র গণতন্ত্রকামী মানুষ মেনে নিবেনা : হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন নিয়ে দেশব্যাপী নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখায় জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে।

এই ৩১ দফার বাস্তবায়নে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। কিন্তু জাতীয় নির্বাচনকে বানচাল করতে পিআর পদ্ধতিসহ নানা অযৌক্তিক দাবী নিয়ে ষড়যন্ত শুরু হয়েছে। গণতন্ত্রকামী মানুষ এসব ষড়যন্ত্র মেনে নিবেনা। ফেব্রুয়ারীতে যথাসময়ে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় যাবে।  

তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) গোয়াইনঘাট উপজেলার স্থানীয় লাফনাউক বাজারে পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩১ দফার বাস্তবায়নে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় উপজেলা ও  পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি জালাল উদ্দীন, সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, ফয়জুল হক, ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সম্পাদক আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সমসির আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বিলাল উদ্দিন, তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন, কবির আহমেদ, বাহার, সিরাজ উদ্দিন, শাহীন আহমেদ, উপজেলা জাসাস সভাপতি মন্জুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দু রব, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুবদল নেতা আবুবকর, গনি মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা