বিয়ানীবাজার আঞ্জুমানে হেফাজতে ইসলামের উপজেলা কমিটি গঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

বিয়ানীবাজার আঞ্জুমানে হেফাজতে ইসলামের উপজেলা কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ১১:১২:৫০ অপরাহ্ন

বিয়ানীবাজার আঞ্জুমানে হেফাজতে ইসলামের উপজেলা কমিটি গঠিত

ছবি: নিজস্ব


আঞ্জুমানে হেফাজতে ইসলামের বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনে সাত সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শায়খ আতীকুর রহমান। সহ-সভাপতি হয়েছেন শায়খ আসআদ উদ্দীন আল মাহমুদ। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা দিলওয়ার, যুগ্ম সেক্রেটারি হয়েছেন মাওলানা হাবিবুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ এবং কোষাধ্যক্ষ হিসেবে কাউন্সিলর এনাম হোসেনকে মনোনীত করা হয়েছে।

নতুন কমিটি অনুমোদন দেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সা’দ আহমদ আমীন ও কেন্দ্রীয় প্রকাশনা  সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ।

কমিটি অনুমোদনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন নেতৃত্ব বিয়ানীবাজারে আঞ্জুমানের কার্যক্রম আরও বেগবান করবে এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা