ওসমানীনগরে মতবিনিময় সভাকে কেন্দ্র করে উ ত্তে জ না
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে মতবিনিময় সভাকে কেন্দ্র করে উ ত্তে জ না

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১০:২৪:৩৫ অপরাহ্ন

ওসমানীনগরে মতবিনিময় সভাকে কেন্দ্র করে উ ত্তে জ না

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের সমর্থনে তাজপুর ইউনিয়নে মতবিনিময় সভাকে কেন্দ্র করে বিএনপির দু পক্ষের  মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায় মঙ্গলবার রাত ৯টায় তাজপুর বাজারে খাজা আছাব আলী ভান্ডারী মার্কেটের সামনে হুমায়ুন কবিরের সমর্থনে জাতীয়তাবাদী হুমায়ুন কবির সমর্থক ফোরাম ওসমানীনগর এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভার শেষপ্রান্তে সভাপতির বক্তব্যের প্রাক্কালে লুনা ইলিয়াসের নাম ধরে  স্লোগান নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের সমর্থিত কিছু নেতৃবৃন্দকে লিপলেট বিতরণ ও মিছিল দিতে দেখা যায়।  এসময় উপস্থিত দুপক্ষের নেতৃবৃন্দদের মধ্যে  সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

এব্যাপারে জানতে চাইলে তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী বলেন , আমরা ওসমানীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা করছি। এর ধারাবাহিকতায় গতকাল রাতে তাজপুর ইউনিয়নে মতবিনিময় সভা করি। সভা চলাকালীন সময়ে  আমাদের লক্ষ করে লুনা ইলিয়াসের নাম ধরে  স্লোগান নিয়ে সামাজিকভাবে উশৃঙ্খল ও বিভিন্নরকম মামলায় সাজাপ্রাপ্ত আসামীদের নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের সমর্থিত কিছু নেতৃবৃন্দ মিছিল দিয়ে আমাদের সভায় উশৃঙ্খলতা সৃষ্টি করতে চেয়েছিল। আমরা সভা সুন্দরভাবে সমাপ্ত করেছি।ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলাবাহিনী উপস্থিত থেকে পরিবেশ শান্ত রাখার জন্য।

ওসমানীনগর উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ বলেন, তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপজেলার সকল ইউনিয়নে লিপলেট বিতরণ করে আসছি। এর ধারাবাহিকতায় আমরা তাজপুর বাজারে লিপলেট বিতরন করেছি। বিতরনকালে নেতাকর্মীরা এক জায়গায় জড়ো হওয়ায় উৎসবমূখর পরিবেশে মিছিল দেন ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া বলেন, মতবিনিময় সভা ও মিছিল হয়েছে। কোনো বিশৃঙ্খলা হয় নাই। ঘটনাস্থলে পুলিশ ছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা