সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে মা ন ব ব ন্ধ ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে মা ন ব ব ন্ধ ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১১:৩৬:৫৬ অপরাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন চালু এবং রেলের সংখ্যা বৃদ্ধি, নির্মিতব্য সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় আম্বরখানা দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ সিলেট সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, বাসদ নেতা এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ,সিমান্ত রায়, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের আবুল খায়ের, আলতাফ হোসেন, মাহফুজ আহমেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের প্রশস্তকরণের কাজ ধীরগতির জন্য এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন ও সংখ্যা বৃদ্ধির দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। কিন্তু অতীতের কোন সরকার রেলের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।

বক্তারা জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের প্রশস্তকরণের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন ও সংখ্যা বৃদ্ধি, নির্মিতব্য সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা