সিলেটে বিভিন্ন মা ম লার আসামি রিয়াজ উদ্দিন র‌্যাবের হাতে আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সিলেটে বিভিন্ন মা ম লার আসামি রিয়াজ উদ্দিন র‌্যাবের হাতে আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ০৮:৫৭:২৫ অপরাহ্ন

সিলেটে বিভিন্ন মা ম লার আসামি রিয়াজ উদ্দিন র‌্যাবের হাতে আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি,মারামারির মামলাসহ মোট ৮ টি মামলার আসামী রিয়াজ উদ্দিন তালুকদার কে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বুধবার(২৭ আগস্ট)দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সিলেট শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন তালুকদার  নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত মোট ৮ টি মামলার আসামি ও উপজেলার বাউওবাগ হাওর গ্রামের সাখায়াত তালুকদারের ছেলে।

র‍্যাব-৯ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এসএমপির শাহপরান থানাধীন খাদিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিন তালুকদার কে  গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের পর রাত  ১ টার দিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

জানা গেছে, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী নৌকা যাওয়ার পথে লেংগুড়া এলাকায়  নৌকা আটকিয়ে চাঁদাবাজির ঘটনায় যৌথবাহিনির অভিযানে উদ্ধার হওয়ার দায়ের করা মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার।বালু বোঝাই প্রায় দুই শত বাল্কহেড দুই সাপ্তাহ ধরে একটি চাঁদাবাজ বাহিনী  জিম্মি করে আটকে রেখেছিল।এনিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখাও দিয়েছিল।দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাল্কহেড সাথে আসা শ্রমিক ও স্থানীয় নৌকা  শ্রমিকদের জোর পূর্বক জিম্মি করে রাখার ঘটনায়  বিগত (৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগ অভিযানে চাঁদাবাজ  গংদের হাত থেকে জিম্মি কৃত  বালু বোঝাই বাল্কহেড গুলো  উদ্ধার করে যৌথ বাহিনীর অভিযানিক দল।সে সময়  কয়েকঘন্টা ব্যাপি অভিযানে চাঁদাবাজ চক্রের গডফাদাররা পালিয়ে গেলেও তার কিছু সংখ্যক লোক সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে তাৎক্ষণিক ৬ জনকে আটক করেছিল অভিযানকারী দল।

অভিযানে  আটককৃতদের বিরুদ্ধে  গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র এবং অবৈধভাবে  চাঁদা আদায়ের দ্বায়ে চাঁদাবাজির অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩। ওই মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার। 

এছাড়াও বাউরবাগ এলাকায় বালু উওোলন কে কেন্দ্র করে মারামারি মামলার পরোয়ানা ভুক্ত আসামিসহ বিভিন্ন ঘটনায় মোট ৮ টি মামলার আসামি রিয়াজ উদ্দিন।বালু উওোলনে কে কেন্দ্র করে মারামারি গোয়াইন থানায় দায়ের করা  মামলা নং ২ /২৫ পরোয়ানা ভুক্ত আসামি রিয়াজ উদ্দিন কে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে  সিলেট একটি হোটেল থেকে গ্রেফতার করে র‍্যাব ৯।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ কবির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদাবাজি ও মারামারি মামলায় রিয়াজ উদ্দিন কে গ্রেফতারের পর  থানায় হস্তান্তর করে র‍্যাব-৯। বৃহস্পতিবার সকালে  আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা