জৈন্তাপুরে ই য়া বা সহ একজন আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ই য়া বা সহ একজন আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১২:০৪:১৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ই য়া বা সহ একজন আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল হাইওয়ে থানা  পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম উমর আলী (৫০)। সে সিলেটের শাহপরান বাহুবল রোড নং-১ এলাকার   মোঃ আকদ্দস আলীর পুত্র।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , বৃহস্পতিবার (২৮  আগস্ট) রাত ৯টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া কালীমন্দিরের সামনে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময়  একটি লোকাল বাসে তল্লাশী  চালিয়ে উমর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি বাসের পেছনের সিটে যাত্রী হিসেবে বসা ছিলেন। তার হেফাজত থেকে মোট ১৫৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ তারেক আহমেদ রুদ্র। এছাড়াও অভিযানে  উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন, এটিএসআই মৃণাল কান্তি ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের  প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা