সিলেটে নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সিলেটে নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১২:২৩:৩০ পূর্বাহ্ন

সিলেটে নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


চা শ্রমিক নারীদের অধিকার নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা, প্রদর্শনী ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দিনব্যাপী  সিলেট সদর উপজেলার মালনীছড়া চা বাগানে লোকনাথ মন্দির সংলগ্ন মাঠে এ আয়োজন করে উন্নয়ন সংস্থা আর.ডব্লিউ.ডি.ও ।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন “বাংলাদেশের চা বাগান খাতে রূপান্তরমূলক নেতৃত্বের মাধ্যমে চা শ্রমিকদের ক্ষমতায়ন” প্রকল্পের অংশ হিসেবে এ ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালনীছড়া চা বাগানের ম্যানেজার মো. আজম আলী। তিনি বলেন, “চা বাগানের নারীরা আজ তাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে এত সাবলীলভাবে কথা বলছে, এটি অত্যন্ত আনন্দের। এই উদ্যোগ যদি না থাকতো, তাহলে এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হতো না।” তিনি নারীদের ঘরবন্দি না থেকে সমাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা তথ্য অফিসার সুবর্ণা দাস, এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তাদের উদ্যোগে স্থাপিত ৬টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এছাড়া পরিবেশবান্ধব গাছ বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়। পরে ছয়টি চা বাগানের নারী ও কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা-ঝুমার গান ও নাচ-উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য হৃদয়েশ মুদি, আতাউর রহমান শামীম, ব্লাস্টের কো-অর্ডিনেটর সত্যজিৎ দাস, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ এনজিও প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা।

আর.ডব্লিউ.ডি.ও-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন ফাইনেন্স  ও এডমিন অফিসার মো: মহসিন রেজা প্রোগ্রাম, প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ, একাউন্টস অফিসার নাহরিন সুলতানা, সোসাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া, ফিল্ড অফিসার সোনিয়া দারিংসহ মাঠ পর্যায়ের কর্মীরা।লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, আলীবাহার, খাদিম ও বুরজান-এই ছয়টি চা বাগানের প্রায় ২০০ জন নারী, পুরুষ ও কিশোর-কিশোরী এ আয়োজনে অংশগ্রহণ করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা