হযরত শাহপরাণ (রহ.) এর মাজারে ওরস সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

হযরত শাহপরাণ (রহ.) এর মাজারে ওরস সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ০২:২৪:৪৯ অপরাহ্ন

হযরত শাহপরাণ (রহ.) এর মাজারে ওরস সম্পন্ন


প্রতিবছর আখেরি মোনাজাতের পর শিরণী বিতরণের মধ্য দিয়ে শেষ হতো হযরত শাহপরাণ (রহ.) এর বার্ষিক ওরস। কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম। শিরণী ছাড়াই ফিরেছেন ভক্ত আশেকানরা। মব হামলার আশঙ্কায় এ বছর শিরণীর ব্যবস্থা রাখেনি মাজার কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ আগস্ট) বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমেই শেষ হয়েছে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহপরাণ (রহ.) এর ওরস। 

গত বছর ওরসে ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে মব সৃষ্টি করে মাজারে হামলার ঘটনা ঘটেছিল। তাই এবার যাতে এরকম পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ওরস পালনে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এর মধ্যে ছিল গান-বাজনা বন্ধ রাখা এবং মাজারের মোতাওয়াল্লীদের পক্ষ থেকে শিরনী বিতরণ না করা।

তবে শিরণী বিতরণ না হওয়ায় অনেক ভক্ত-আশেকান ক্ষুব্ধ হয়েছেন। অনেকে আখেরি মোনাজাত শেষে শিরণী না পেয়ে মনোকষ্ট নিয়ে বাড়ি ফিরেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা