জৈন্তাপুরে যৌথ অ ভি যা নে বিপুল পরিমাণ ভা র তী য় চকলেট জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে যৌথ অ ভি যা নে বিপুল পরিমাণ ভা র তী য় চকলেট জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১০:৫১:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে যৌথ অ ভি যা নে  বিপুল পরিমাণ ভা র তী য় চকলেট জ*ব্দ

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের সামনে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট ও পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়েছে।

শুক্রবার  ( ২৯ আগস্ট ) সন্ধ্যা সাড়ে ৬টায় জাফলং থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চকলেট গুলো জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের বিবরণ অনুযায়ী, ৩৪০০ প্যাকেট Mini 3 Deye Bursting Ball সুইংগাম, যার একক মূল্য ৩০০ টাকা, মোট জব্দ হওয়া পন্যের সিজার মূল্য  ১০,২০,০০০  (দশ লক্ষ বিশ হাজার) টাকা সমপরিমাণ।
সেনাক্যাম্প সূত্রে জানানো হয়  রাত ১০টায় এসব জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়। এরই পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অবৈধ পন্য সমুহের পাচাররোধে সেনাবাহিনী তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা