সিলেটে প্রায় ১২ লক্ষ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সিলেটে প্রায় ১২ লক্ষ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০২:০৪:২৭ অপরাহ্ন

সিলেটে প্রায় ১২ লক্ষ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ


সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার (৩০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে ৯০০ গজ ভেতরে কানাইঘাট উপজেলার বড়বন্দ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট (ওষুধ) জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটের সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ২ হাজার টাকা।

এ ছাড়া একই দিনে জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষীবাজার বিওপি’র টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ ৩০ কেজি, পাতার বিড়ি ৮৪ হাজার পিস, চা-পাতা ৭০২ কেজি, ফুলের ঝাড়ু ২৭০ কেজি ও সুপারি ৫০০টি আটক করে। এসব মালামালের সিজারমূল্য ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা।

দুই অভিযানে মোট ১১ লাখ ৯৬ হাজার ৩০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা