বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে লেখক মুস্তাক চৌধুরী ও নাসির উদ্দিনের সাক্ষাৎ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে লেখক মুস্তাক চৌধুরী ও নাসির উদ্দিনের সাক্ষাৎ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০১:৩১:৩৮ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে লেখক মুস্তাক চৌধুরী ও নাসির উদ্দিনের সাক্ষাৎ

ছবি: নিজস্ব


সিলেটের সাহিত্যঙ্গনের পরিচিত মুখ, লেখক ,গবেষক মুস্তাক চৌধুরী ও লেখক কবি মোঃ নাসির উদ্দিন এক সৌজন্য সাক্ষাতে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সংগঠনের সাংবাদিকদের সাতে সাক্ষাৎ ও  অফিস পরিদর্শন করেছেন।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে তাঁরা পরিদর্শনে এলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা শেষে তাদের হাতে স্থাণীয় পাক্ষিক বিশ্বনাথ বার্তার সৌজন্য কপি তুলে দেওয়া হয়।

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক মুস্তাক চৌধুরী। মুস্তাক চৌধুরী তার বক্তব্যে স্থানীয় জনপদ প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের উন্নয়নে লেখনীর মাধ্যমে এই জনপদকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিতে কলমকে চালিকাশক্তি হিসেবে ব্যবহার করার তাগিদ দেন। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।

আরো বক্তব্য রাখেন; লেখক ও কবি নাসির উদ্দিন এবং ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, বিশ্বনাথ বার্তার স্টাফ রিপোর্টার এস এ সাজু প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা