গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০২:১৪:২২ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার

ছবি নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈল গ্রাম থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

দুই সন্তানের জননী ওই নারীর নাম হোসনেয়ারা বেগম (৩০)। তিনি সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, রবিবার সকাল ৮টার দিকে দুই শিশুর চিৎকারে বাড়ির মানুষ গিয়ে দেখেন ভেতর থেকে কক্ষের দরজা বন্ধ। তখন তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হোসনেয়ারার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শাহাব উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে এসে মরদেহের সুলতহাল প্রতিবেদন তৈরি করেছি। মরদেহের গলায় রশি পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা