সিলেটে ভবনের ছাদে পড়ে ছিল ম*রদেহ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সিলেটে ভবনের ছাদে পড়ে ছিল ম*রদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০২:৪৮:২১ অপরাহ্ন

সিলেটে ভবনের ছাদে পড়ে ছিল ম*রদেহ

ছবি : সংগৃহীত


সিলেট একটি বাণিজ্যিক ভবনের ছাদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে নগরীর বারুতখানা এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।

জানা গেছে, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লায়ার্স পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, প্লায়ার্স দিয়ে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্তের পর জানা যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা