গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবন ও প্রধান ফটকের উদ্বোধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবন ও প্রধান ফটকের উদ্বোধন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ১১:২৪:৪০ অপরাহ্ন

গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবন ও প্রধান ফটকের উদ্বোধন

ছবি: নিজস্ব


গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবন ও প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। 

পূবালী ব্যাংক পিএলসির পরিচালক মোস্তফা আহমদ শাহরিয়ার এর ব্যক্তিগত ২৫ লক্ষ টাকা অর্থায়নে নির্মিত মনির আহমদ (শুক্কুর হাজী) ভবনের ২য় তলা ও পূবালী ব্যাংক পিএলসির ৬ লক্ষ টাকা অর্থায়নে পুনঃনির্মিত প্রধান ফটকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক মোস্তফা আহমদ শাহরিয়ার।

সোমবার কলেজ মিলনায়তনে উদ্বোধন উপলক্ষে ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসির পরিচালকের সহধর্মিনী রোমানা বেগম, পূবালী ব্যাংক পিএলসি,সিলেট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, সিলেট পূর্বের রিজিওনাল ম্যানেজার ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমের রিজিওনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন,  সিলেট পূর্বের সহকারী জেনারেল ম্যানেজার উজ্জ্বল হালদার, সিলেট পূর্বের সহকারী জেনারেল ম্যানেজার প্রদ্যুৎ কান্তি দাস, মোকাম বাজার শাখা,ম্যানেজার আরাফ মহসিন চৌধুরী। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক তারেক জলিল,রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী নুরুজ্জামান চৌধুরী, আনিছুজ্জামান পাপলু,ব্যাংকার জয়নাল আবেদিন,নজরুল ইসলাম নজাই, হেলাল উদ্দিন, বাবুল আহমদ,আব্দুস সুবহান,সাদিকুল রহমান ছাদেক,আলি শামিম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা