কানাইঘাট সী*মান্ত : চারদিন পর ফেরত এলো লা*শ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

কানাইঘাট সী*মান্ত : চারদিন পর ফেরত এলো লা*শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০১:৫১:৫৮ অপরাহ্ন

কানাইঘাট সী*মান্ত : চারদিন পর ফেরত এলো লা*শ


সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর চারদিন পর আবদুর রহমানের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ডোনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বাংলাদেশ পুলিশ লাশটি গ্রহণ করে। 

নিহত আবদুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে ডোনা সীমান্তে ভারতের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ’র গুলিতে আবদুর রহমানের মৃত্যু হয়েছে। 

আবদুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর লাশ হস্তান্তরের জন্য বিএসএফ’র কাছে বার্তা পাঠায় বিজিবি। কিন্তু ময়নাতদন্তের জন্য লাশ হস্তান্তরে বিলম্ব করে বিএসএফ।

অবশেষে সোমবার দিবাগত রাত ১টার দিকে সীমান্তের শূণ্যরেখায় কফিনবন্দি লাশ নিয়ে আসে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও কানাইঘাট থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করে তারা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, লাশ ফেরত আনতে সোমবার সন্ধ্যা থেকে বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে অপেক্ষায় ছিলেন। গভীর রাতে বিএসএফ ও মেঘালয় পুলিশ কফিনবন্দি লাশ নিয়ে আসে। পরে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানার পুলিশ লাশ গ্রহণ করে। এরপর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা