সুরমায় নৌকা ডুবে নি*খোঁ*জ ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সুরমায় নৌকা ডুবে নি*খোঁ*জ ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০৬:১৪:১৬ অপরাহ্ন

সুরমায় নৌকা ডুবে নি*খোঁ*জ ১

পতীকী ছবি


সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া ওই ব্যক্তি উপজেলার ফালজুর গ্রামের বাসিন্দা ধলাই মিয়া (৬৫)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝিংগাবাড়ী ঘাটে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন ধলাই মিয়া। এসময় নৌকাটি উল্টে গিয়ে পানিতে তলিয়ে যায় সাথে সাথে নৌকার মাঝি ধলাই মিয়াও পানিতে তলিয়ে যান। ধলাই মিয়া ওই নৌকার মাঝি ছিলেন বলে জানান স্থানীয়রা। ধলাই মিয়ার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরমা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সন্ধান শুরু করেছে। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে ওই বৃদ্ধ নদী পার হচ্ছিলেন। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তিনি নিখোঁজ হন।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা