সিলেটে ১২৪৫টি মা*মলা নি ষ্প ত্তি!
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সিলেটে ১২৪৫টি মা*মলা নি ষ্প ত্তি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০৭:৩৫:১৭ অপরাহ্ন

সিলেটে ১২৪৫টি মা*মলা নি ষ্প ত্তি!

ছবি: নিজস্ব


সিলেটে গত এক বছরে গ্রাম আদালতগুলোতে মোট ১ হাজার ২শ’ ৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং জরিমানা বাবদ আদায় ও হস্তান্তর করা হয়েছে ২০ লাখ ৮১ হাজার টাকা।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এই তথ্য উঠে আসে। একই সময়ে জেলার ১ হাজার ৪শ’ ৩৮ জন নাগরিক গ্রাম আদালতে মামলা দায়ের করেছেন, যার মধ্যে ৩১১ জন নারী এবং ৯৩৪ জন পুরুষ।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সভায় প্রধান অতিথির বক্তব্যএ বলেন, ‘গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবে সহজে ও কম খরচে বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে। সাধারণ মানুষকে গ্রাম আদালত ব্যবহারে আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে এবং প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।’

তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। আগামী তিন মাসের মধ্যে জন্মনিবন্ধন সেবায় সিলেটকে দেশের শীর্ষ পাঁচ জেলার মধ্যে আনতে চাই।’ তিনি আরও বলেন, ‘নিজ নিজ এলাকায় অপরাধ প্রবণতা কমিয়ে আনতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এতে করে মানুষের জীবনে প্রশান্তি ও ন্যায়বিচার নিশ্চিত হবে।’

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রকল্প মূল্যায়নকারী শাহাদাত হোসেন। এছাড়াও সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, ১০৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা অংশ নেন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের কার্যকারিতা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে মত দেন উপস্থিত অতিথিরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা