জৈন্তাপুরে ভা র তী য় ম*দসহ দুই যুবক আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ভা র তী য় ম*দসহ দুই যুবক আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ১০:৪৮:০০ অপরাহ্ন

জৈন্তাপুরে ভা র তী য় ম*দসহ দুই যুবক আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে ভারতীয় অবৈধ মদসহ দুই যুবককে আটক করেছে তামাবিল হাইওয়ে থানা  পুলিশ।সোমবার (২সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের ফতেপুর ইউনিয়নের শিকার খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাফলং থেকে সিলেটগামী একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৭৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুইটি কালো ব্যাগ থেকে মোট ৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার মদ ছিল।

আটককৃতরা হলো— মো. জাবেদ মিয়া (২০), পিতা মৃত ধনু মিয়া এবং শরীফ মিয়া (২০), পিতা ফারুক মিয়া। তারা উভয়েই জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল মুক্তাপুর (টিলা বাড়ি) এলাকার বাসিন্দা।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, অভিযানে উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা