গোয়াইনঘাটে বালু উত্তোলন, ১৪ শ্রমিকের কা*রাদণ্ড
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বালু উত্তোলন, ১৪ শ্রমিকের কা*রাদণ্ড

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০২:৩৩:০৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে বালু উত্তোলন, ১৪ শ্রমিকের কা*রাদণ্ড


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের হাজীপুর এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জন শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

জানা যায়, আটক শ্রমিকদের মধ্যে ১২ জনকে ৩ মাস ও ২ জনকে ১ মাস করে মাটি ও বালুমহাল আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, হাজীপুরে ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আটককৃত শ্রমিকরা গণমাধ্যমকর্মীদের বলেন, হাত বালতি দিয়ে ও স্টক থেকে বালু আনার সময় পুলিশের নামে আমাদের চাঁদা দিতে হয়। ফারুক মেম্বার নামে একজন ও বিভিন্ন সময়ে বিভিন্নজন এসে আমাদের কাছ থেকে পুলিশের নামে চাঁদা নিয়ে থাকে। চাঁদা না দিলে নৌকা আটকে রাখে।

এ বিষয়ে ইউপি সদস্য ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বালু বিক্রি করি না আর পুলিশের নামে চাঁদাও তুলি না। আমার নামে কেন এই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমি জানি না।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা