সিলেটে দুই জু*য়াড়ি আ*টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সিলেটে দুই জু*য়াড়ি আ*টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০২:৫০:০৬ অপরাহ্ন

সিলেটে দুই জু*য়াড়ি আ*টক


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে দুই জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বরন্তর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. রাসেল আহমদ প্রকাশ রাফি (২৬) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কুশিয়া খাগাউড়া এলাকার মৃত মোহাম্মদ আব্বাসের ছেলে ইদন মিয়া (২৮)।

জানা গেছে, মঙ্গলবার নগরীর কোতোয়ালী মডেল থানাধীন মদিনা মার্কেটস্থ আক্তার গ্রান্ড হোটেলের পাশের গলির ভেতরে অভিযান পরিচালনা করে ওই দুই জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তীর শিলং জুয়া খেলার নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে দুই জুয়াড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা