সিলেট সীমান্তে জব্দ বিড়ি, চিনি ও মহিষ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে জব্দ বিড়ি, চিনি ও মহিষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০৬:০৯:০১ অপরাহ্ন

সিলেট সীমান্তে জব্দ বিড়ি, চিনি ও মহিষ

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় পাতার বিড়ি, মহিষ ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেটের সীমান্তবর্তী এসব এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল জব্দ করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি জানায়, বুধবার জকিগঞ্জের লক্ষীবাজার বিওপি'র একটি টহল দল সীমান্তের মইয়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার ৮৬৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।

এদিকে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় মহিষ এবং ৫০০ কেজি চিনি জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি। 

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ভারতীয় ঔষধ কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা