প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি: সিলেটের ডিসি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি: সিলেটের ডিসি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১১:৩৮:২৩ অপরাহ্ন

প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি: সিলেটের ডিসি

ছবি: নিজস্ব


সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাত জেলফেরত সিলেট বিভাগের সনদপ্রাপ্ত জুলাই যোদ্ধারা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এসময় সনদপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম প্রবাসী যোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি। জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময়ে আপনারা যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে। আমি ব্যক্তিগতভাবে এবং প্রশাসনের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের কল্যাণে কাজ করাই হবে আমার অন্যতম অঙ্গীকার।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আমিরাত জেলফেরত  সিলেট বিভাগের সনদ প্রাপ্ত প্রবাসী জুলাই যোদ্ধা ছগির আহমেদ তালুকদার, মায়দুল ইসলাম চৌধুরী, সেকুল ইসলাম, আলী আহমদ দুলাল, জিয়াউল হক জিহাদ, খালেদ আহমেদ অভি, মোফাজ্জল হোসেন, ইমন আহমেদ, মো. নোমান মিয়া, সাজ্জাত মিয়া প্রমুখ।

এসময় তারা বলেন, মো. সারওয়ার আলম প্রশাসনে যোগদানের পর থেকেই সততা, দৃঢ়তা ও দেশপ্রেমিক মানসিকতার কারণে আলোচিত হয়ে ওঠেন। তিনি দীর্ঘ সময় ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বিরোধী অভিযানে নেতৃত্ব দেন। দুর্নীতি, নকল ও ভেজাল বিরোধী অভিযানে তিনি দেশে আলোচিত নাম হয়ে ওঠেন।

তারা বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে প্রবাসীদের সুরক্ষা, অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন। প্রবাসীদের অধিকার রক্ষায় তাঁর অবদান অনন্য।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা