সিলেট সীমান্তে বিজিবির অভি*যানে ১ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভি*যানে ১ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০৫:৫৯:৪১ অপরাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভি*যানে ১ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

ছবি:নিজস্ব


সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য ও বাংলাদেশি শিং মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে  জানানো হয়, ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও ডিবিরহাওর বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ফেসওয়াস, চা-পাতা ও চিনি এবং বাংলাদেশি শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৩৬,২৭,৫৮০ টাকা সমপরিমাণ ।

অভিযান প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক  বলেন,সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে

আটককৃত মালামালের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা