সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী শুক্রবার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী শুক্রবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১০:৪৬:৫২ অপরাহ্ন

সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী শুক্রবার

ছবি : সংগৃহীত


শুক্রবার ( ৫ সেপ্টেম্বর )  সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মো. সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর একটি সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন এম. সাইফুর রহমান। শিক্ষাজীবন শুরু করেন গ্রামের মক্তব ও পাঠশালা থেকে।

১৯৪০ সালে তিনি জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পরে সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেন।

লন্ডনে প্রারম্ভিকভাবে ব্যারিস্টারি পড়ার পরিকল্পনা থাকলেও পরে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পেশায় নিজেকে নিয়োজিত করেন। ১৯৫৯ সালে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস থেকে ফেলোশিপ অর্জন করেন। এছাড়া তিনি আর্থিক নীতি ও উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা লাভ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্নে তিনি দলের গঠনে সক্রিয় অংশগ্রহণ করেন। মৌলভীবাজার ও সিলেট থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারীর রেকর্ড গড়েন। দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় মৌলভীবাজারে মরহুম নেতার কবর জিয়ারত ও শাহজালাল (রাঃ) মাসজিদ প্রাঙ্গণে হবে বিশেষ দোয়া। বাদ জুমা সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হবে। বিকেল ৩টায় সিলেট শাহী ঈদগাহ শিল্পকলা একাডেমীতে স্মরণসভা, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত থাকবেন।

ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা