বিয়ানীবাজারে ইউএনও'র সাথে ফখরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ইউএনও'র সাথে ফখরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১০:৫৮:৪৭ অপরাহ্ন

বিয়ানীবাজারে ইউএনও'র সাথে ফখরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

ছবি: নিজস্ব


সিলেটের বিয়ানীবাজার উপজেলার রাস্তাঘাট, নদীভাঙন, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সিলেট-৬ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার সাথে মতবিনিময় করেছেন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন ও কাঁচাবাজার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার এক পর্যায়ে নির্বাহী কর্মকর্তা সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এসব কাজে জমিয়ত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আতিকুর রাহমান, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক সাহেদ আহমদ, পৌর জমিয়তের সেক্রেটারি হাফিজ আব্দুল্লাহ, পৌর যুব জমিয়তের সভাপতি মনজুরুল হাসান প্রমুখ।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা