অবশেষে নতুন ঘর পেলেন বালাগঞ্জে অ গ্নি কা ণ্ডে গৃহহারা আসিদ আলী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

অবশেষে নতুন ঘর পেলেন বালাগঞ্জে অ গ্নি কা ণ্ডে গৃহহারা আসিদ আলী

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১১:৩৬:১২ অপরাহ্ন

অবশেষে নতুন ঘর পেলেন বালাগঞ্জে অ গ্নি কা ণ্ডে গৃহহারা আসিদ আলী

ছবি: নিজস্ব


অবশেষে নতুন বসতঘর পেলেন বালাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহহারা দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের আসিদ আলী। গত ৭ জুলাই ভয়াবহ অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষক আসিদ আলীর বসতঘরটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। এরপর দেশে-বিদেশে থাকা বিত্তবান, হৃদয়বান ব্যক্তিবর্গের অর্থায়নে তার গৃহ পুননির্মাণ কাজ শুরু করা হয়। গত ৩০ আগস্ট গৃহনির্মাণ কাজ শেষ হয়েছে। এতে নগদ ১লাখ ৩৩হাজার ৪শ টাকা ব্যয় হয়েছে।

এদিকে সদ্যসমাপ্ত কাজের সর্বশেষ অবস্থা পরিদর্শন করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, সিলেটের বিশিষ্ট সমাজকর্মী ও দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু। তারা আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ পরিদর্শনে আসেন। আগত নেতৃবৃন্দ আসিদ আলীর নতুন বসতঘর দেখে সন্তোষ প্রকাশ করেন এবং গৃহ পুননির্মাণ কাজে আর্থিক সহযোগিতার জন্য দেশে-বিদেশে থাকা বিত্তবান, হৃদয়বানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য : আসিদ আলীর গৃহ পুননির্মাণ কাজে বিভিন্ন ব্যক্তিবর্গ, সংগঠন এবং সরকারি অনুদানে মোট ১লাখ ৪০হাজার ৩শ টাকা সংগৃহিত হয়। এর মধ্যে যুক্তরাজ্য প্রবাসী গহরপুর মাদ্রাসাবাজারের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক্য সমাজকর্মী (তুরস্কের নাগরিক সালমান বার্লির ১০হাজার টাকাসহ) মোট ৪৪হাজার ৩শ, ওসমানীনগর উপজেলার খাগদিওর (পূর্ব পাড়া) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মিফতা, সিলেটের বিশিষ্ট সমাজকর্মী ও দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ১০হাজার, কলুমা গ্রামের যুক্তরাজ জিয়াবুল মিয়া ৭হাজার, জামালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মামুন চৌধুরী ১০হাজার, বালাগঞ্জের কুয়েত প্রবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) জনৈক্য সমাজকর্মী ২০হাজার, বালাগঞ্জ উপজেলা সমাজকল্যাণ ট্রাস্ট ফ্রান্স’র সভাপতি শেখ আব্দুল মুকিত, সাধারণ সম্পদক মো. লকুছ মিয়া এবং সদস্য ফরহাদ আহদ (৩জন মিলে) মোট ১৫হাজার, গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স ২০হাজার এবং বালাগঞ্জ উপজেলা প্রশাসন নগদ ৯হাজার টাকা প্রদান করেন। এছাড়া বালাগঞ্জ উপজেলা প্রশাসন ৩বান্ডিল ঢেউটিন এবং সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান ৬বান্ডিল ঢেউটিন প্রদান করেন। নতুন ঘর উপহার পেয়ে দরিদ্র কৃষক আসিদ আলী তার গৃহনির্মাণে যারা অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা