দেশেই ভালো চিকিৎসা আছে: জা মা য়া তে আমির
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২৯ PM

দেশেই ভালো চিকিৎসা আছে: জা মা য়া তে আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৩:৫৭:৪৩ PM

দেশেই ভালো চিকিৎসা আছে: জা মা য়া তে আমির

ফাইল ফটো


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের চিকিৎসার প্রতি সব সময় আস্থা ছিল। সেই চিকিৎসাব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, ‘রাজনীতিক বন্ধুদের বলবো- চিকিৎসা বাংলাদেশেই আছে, সেই চিকিৎসার জন্য বিদেশে ছুটবেন না। সোনার বাংলার গল্প শোনাবেন অথচ আপনাদের কিছু হলে বিদেশে দৌঁড়াবেন! এটা ঠিক নয়।’আজ শুক্রবার সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু হলে বিদেশে চিকিৎসার জন্য ছুটে যান। এর ফলে দেশের চিকিৎসাব্যবস্থার ওপর মানুষের আস্থা কমেছে।’তিনি আরও বলেন, ‘দেশের সাধারণ মানুষ, যাদের বিদেশে যাওয়ার সক্ষমতা নেই, তারা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই?’এ সময় ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য দেশের মানুষকে আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে আহ্বান জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা