সিলেটে মাদরাসাছাত্রকে মা র ধ র, অধ্যক্ষ কা রা গা রে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সিলেটে মাদরাসাছাত্রকে মা র ধ র, অধ্যক্ষ কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৬:০৫:২৮ অপরাহ্ন

সিলেটে মাদরাসাছাত্রকে মা র ধ র, অধ্যক্ষ কা রা গা রে

সংগৃহিত


সিলেটে মাদরাসাছাত্রকে শারিরীক নির্যাতনের অভিযোগে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।

তার নাম লোকমান আহমদ (৫০)। তিনি আখালিয়া নতুনবাজার এলাকার হুসাইন আহমদের ছেলে।

বহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে মইয়ারচর থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ।

জানা গেছে, জালালাবাদ থানাধীন আখালিয়া নতুনবাজারস্ত মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ’র ১১ বছর বয়সী এক ছাত্রকে শারিরীক নির্যাতন করেন অধ্যক্ষ লোকমান।

১১ বছর বয়সী ওই ছাত্রটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে হিফজ বিভাগে পড়ছিলেন।

গত ২ ও ২ সেপ্টেম্বর সকাল ৭ ও ৮টার দিকে অধ্যক্ষ লোকমান ক্লাস চলাকালে ও অফিসকক্ষে ভিকটিমকে মারধর করেন। এতে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে তারা ৩ সেপ্টেম্বর মাদ্রাসায় গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পরে তার মা বাদী হয়ে শিশু নির্যাতন আইনে জালালাবাদ থানায় একটি মামলা (নং ৪/১১৭) দায়ের করেন।

তাকে আদালতে সপোর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা