লামাবাজারে মা এসে দেখলেন ঘরে ঝুলছে স্কুলশিক্ষিকা মেয়ে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

লামাবাজারে মা এসে দেখলেন ঘরে ঝুলছে স্কুলশিক্ষিকা মেয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৬:৫৮:৩১ অপরাহ্ন

লামাবাজারে মা এসে দেখলেন ঘরে ঝুলছে স্কুলশিক্ষিকা মেয়ে

পতীকী ছবি


সিলেটে এক স্কুলশিক্ষিকা তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে লামাবাজার ছায়ানীড় ৩১ নম্বর বাসার ৫ম তলার ফ্ল্যাট থেকে ওই স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। 

মিলি দে (২৫) নামের ওই স্কুল শিক্ষিকা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। মা সঞ্চিতা দে’র সাথে তিনি লামাবাজারের ওই বাসায় থাকতেন এবং নগরীর কাজিটুলাস্থ ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন। 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে মিলি দে’র ঝুলন্ত লাশ দেখতে পান। 

ঝুলন্ত অবস্থা থেকে মিলিকে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা