বিশ্বম্ভরপুরে ৭১ বোতল ভারতীয় মদসহ ১ জন আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে ৭১ বোতল ভারতীয় মদসহ ১ জন আ ট ক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৭:৪৯:০৬ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে ৭১ বোতল ভারতীয় মদসহ ১ জন আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে বিদেশী মদসহ আব্দুল হেকিম (৫০) নামে এক জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার রাত ৯ টার সময় উপজেলার ধনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ধনপুর ইউনিয়নের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। 

র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনপুর এলাকায় একটি বসত বাড়ীর সামনে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে র‍্যাব অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১জন ব্যক্তি একটি খাকী কাগজের কার্টুনসহ দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার সাথে মাদক থাকার কথা স্বীকার করলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার সাথে থাকা ১টি খাকী রংয়ের কার্টুনের ভিতর থাকা ৭১ বোতল বাহির করে,পরে তাকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।

সিলেট র‍্যাব-৯ এর অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা