জৈন্তাপুরে সেনাবাহিনীর অ ভি যা নে ভা র তী য় পণ্য জ ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অ ভি যা নে ভা র তী য় পণ্য জ ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৪:৪৬:২৭ অপরাহ্ন

জৈন্তাপুরে সেনাবাহিনীর অ ভি যা নে ভা র তী য় পণ্য জ ব্দ

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে ভারতীয় পণ্য চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে একটি বড় চালান জব্দ করা হয়েছে। শনিবার (৬ই সেপ্টেম্বর ) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ২৭ বীর হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এ সময় ২৭বীর সেনা টহল দল জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর  ইউনিয়নের উমনপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। অভিযানে ভারতীয় চোরাচালানের বিভিন্ন পণ্য জব্দ করা হয়।  

জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে—  ৮১ কেজি ভারতীয় জিরা যার আনুমানিক বাজারমূল্য,  ৪,৮৬,০০০ টাকা ২৮০ কেজি দারুচিনি যার আনুমানিক  মূল্য: ৭০,০০০ টাকা ও ৫০ কেজি গুড়ো দুধ যার আনুমানিক মূল্য: ২০,০০০ টাকা সমপরিমাণ। সেনা সূত্রে জানা যায়,   সবমিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৫,৭৬,০০০ (পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা সমপরিমাণ। এ বিষয় হরিপুর গ্যাসফিল্ড  সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সিলেট ব্যাটালিয়ন ( ৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হবে।এর পাশাপাশি  স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান রোধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা