ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র‌্যালিতে ধর্মপ্রাণ ছাত্র-জনতার ঢল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র‌্যালিতে ধর্মপ্রাণ ছাত্র-জনতার ঢল

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৬:৩৪:৫০ অপরাহ্ন

ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র‌্যালিতে ধর্মপ্রাণ ছাত্র-জনতার ঢল

ছবি:নিজস্ব


পবিত্র ঈদে মিলাদুন্নবী (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শনিবার বেলা ১টার দিকে নগরের সোবহানীঘাট এলাকার থেকে র‌্যালি শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে হাজার হাজার ধর্মপ্রাণ ছাত্র-জনতা মহানবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভাবর্ধন করেন। ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় ‘বালাগাল উলা বি কামালিহি..., শামসুদ্দোহা আসসালাম’- এরকম নাতে রাসুল।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুলাইমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন আহমদের সঞ্চালনায় শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সুবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী, মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মহাসচিব মুফতী একেএম মনোওর আলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা