সিলেটের ধলাই সেতুর নিচ থেকে বালু উ ত্তো ল ন, ২ জনকে কা রা দ ণ্ড
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সিলেটের ধলাই সেতুর নিচ থেকে বালু উ ত্তো ল ন, ২ জনকে কা রা দ ণ্ড

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৯:০৫:৪১ অপরাহ্ন

সিলেটের ধলাই সেতুর নিচ থেকে বালু উ ত্তো ল ন, ২ জনকে কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সহায়তা করে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে মো. আজিম উদ্দিন (২০) এবং নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজির গ্রামের আব্দুল বারিকের ছেলে আলাল মিয়া (২৫)। আলাল মিয়া বর্তমানে রুস্তমপুর গ্রামের গিয়াস মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

এ ছাড়া পৃথক আরেক অভিযানে খনিজ ও খনিজ সম্পদ আইনে এজাহারভুক্ত আসামি কোম্পানীগঞ্জের মোস্তফা নগর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মোহাম্মদ আজিজ ওরফে আজিদ মিয়া (৫৯)-কে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, “লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা