গাজীনগরী হ ত্যা র প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বি ক্ষো ভ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

গাজীনগরী হ ত্যা র প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বি ক্ষো ভ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৯:২৯:০৩ অপরাহ্ন

গাজীনগরী হ ত্যা র প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান বলেন,“মাওলানা মুশতাক আহমদ নিখোঁজ হওয়ার তিন দিন পর তার লাশ নদীতে ভেসে উঠা কোনভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এ ঘটনায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। সরকারের অবশ্যই এর দায়ভার নিতে হবে। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় শান্তিপ্রিয় জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ। দোয়া ও সমাপনী বক্তব্য প্রদান করেন শায়খ আতিকুর রহমান।

এসময় উপজেলা জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা