আজ রাতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২২ PM

আজ রাতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৩:০৮:১৮ PM

আজ রাতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

সংগৃহিত


রোববার (৭ সেপ্টেম্বর) রাতের আকাশে দেখা যাবে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া পুরোপুরি ঢেকে দেবে চাঁদকে, আর আকাশপ্রেমীরা উপভোগ করতে পারবেন লালচে আভায় মোড়া এক অপূর্ব দৃশ্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ থেকেও গ্রহণটি খালি চোখে দেখা সম্ভব, যদি আকাশ মেঘমুক্ত থাকে। গ্রহণ শুরু হবে রাত ৯টা ২৭ মিনিটে এবং চলবে টানা সাত ঘণ্টা ২৭ মিনিট। অর্থাৎ, সোমবার ভোর পর্যন্ত আকাশজুড়ে দেখা যাবে এ বিরল দৃশ্য।

জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে দৃশ্যমান হবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা থেকে গ্রহণ দেখা যাবে না।

এ ধরনের গ্রহণ কেবল সৌন্দর্যের উৎসব নয়, বরং বৈজ্ঞানিক গবেষণারও সুযোগ তৈরি করে। গ্রহণকালে চাঁদে যে লালচে আভা ফুটে ওঠে, তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে প্রতিফলিত সূর্যের আলো। এর মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুর মান ও স্তরীয় পরিবর্তন সম্পর্কে ধারণা লাভ করেন।

আকাশপ্রেমী এবং সাধারণ দর্শকের জন্যও এ এক বিরল অভিজ্ঞতা। আজ রাতে যারা আকাশে চোখ রাখবেন, তারা হবেন এক মহাজাগতিক নাটকের সাক্ষী

জৈন্তাবার্তা / সুলতানা