সিলেট সীমান্তে বিজিবির অভি*যানে ভারতীয় ম দ উদ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভি*যানে ভারতীয় ম দ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৯:১৫:০৬ অপরাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভি*যানে ভারতীয় ম দ উদ্ধার

সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্ত থেকে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সীমান্তবর্তী এলাকার নজুরভাঙা থেকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা এসব মদ জব্দ করেন। 

জানা যায়, রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার নজুরভাঙা গ্রাম দিয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মদ নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এসময় বিজিবি তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়। পরে ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়।

৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে বিধি মোতাবেক এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা