কোম্পানীগঞ্জ সড়কে প্রাইভেট কার-সিএনজির সং ঘ র্ষ, আ হ ত ৫
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ সড়কে প্রাইভেট কার-সিএনজির সং ঘ র্ষ, আ হ ত ৫

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৯:২৬:২৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ সড়কে প্রাইভেট কার-সিএনজির সং ঘ র্ষ, আ হ ত ৫

ছবি: নিজস্ব


সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল নামক স্থানে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। রবিবার  ( ৭ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৪ টার দিকে কোম্পানীগঞ্জ খাগাইল ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,কোম্পানীগঞ্জ থেকে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে একটি সাদা রঙ্গের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা একটি নীল রঙ্গের সিএনজিকে পিছন থেকে  ধাক্কা দিলে সিএনজিটি রাস্তার নিচে খাদে পড়ে যায়। সিএনজিতে থাকা যাত্রী  মিজান (১৭) মারাত্মক আহত হওয়ায় তাকে সিলেট এম ও জি  ওসমানী মেডিকেল কলেজ আইসিইউতে রাখা হয়েছে। 

কোম্পানীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সড়ক দুর্ঘটনার পরপর আমরা আহতদের হাসপাতালে পাঠিয়েছি। পরে খবর পেয়েছি ৫ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। প্রাইভেট কার ও সিএনজি থানা পুলিশের  হেফাজতে আছে এবং আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা