বি এন পি নতুন ধারায় পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করবে: মাহবুব চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

বি এন পি নতুন ধারায় পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করবে: মাহবুব চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৯:৪৫:১৪ অপরাহ্ন

বি এন পি নতুন ধারায় পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করবে: মাহবুব চৌধুরী

ছবি: নিজস্ব


দিল্লি, আপা, জাপা, পিআর পার্টি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নবজাগরণ সৃষ্টি করে সরকার প্রতিষ্ঠা করতে হবে। জীবিকার নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা,স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কাঠামোগত সংস্কার, অর্থনৈতিক সমৃদ্ধি ও সরকারের অস্পষ্ট নীতি ব্যবস্থাপনা, আইনের অস্পষ্টতা-জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতাও দুরিকরণে বিএনপি ৩১ দফার নতুন ধারায় পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, সংসদ সদস্য প্রার্থী, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।

তিনি আরো বলেন, ‘দেশে একটি স্বচ্ছ সংসদ দরকার, যেখানে এমপিরা কেবল জনগণের স্বার্থে কাজ করবে। ষড়যন্ত্র এখনও চালাচ্ছে দিল্লি, আপা, জাপা, পিআর পার্টি, যাতে নির্বাচন না হয় এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। সকল শ্রেণি পেশার ভোটার ও ভালো মানুষকে দলে সদস্য করে নবজাগরণ সৃষ্টি করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’

রবিবার (৭ সেপ্টেম্বর) দেশব্যাপি বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সিলেট মহানগরের সৈয়দ মুগনীতে বিভিন্ন শ্রেণি পেশার ভোটার, নারী পুরুষ হাতে বিএনপির সদস্য ফরম তুলে দেয়ার এক কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির স্হানীয় পাড়া কমিটির সভাপতি ও ৬ নং ওয়ার্ড সহ সভাপতি আনহার আহমদের সভাপতিত্বে এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিদ হোসেন সাবুর পরিচালনায় আরো ছিলেন- স্থানীয় মুরব্বি মোং লায়েকুজ্জামান, মিসবাউল করিম চৌধুরী, মহানগর বিএনপি নেতা আহছানুজ্জামান শহিদ, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি সৈয়দ আমিন আহমদ, স্থানীয় ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ আখতার আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, মকবুল হোসেন, সাইফুল ইসলাম, রুবি বেগম, নিঝুম প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা