সিলেটে সোয়া ১ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সিলেটে সোয়া ১ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০১:৫৭:০১ অপরাহ্ন

সিলেটে সোয়া ১ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) টহলদলের বিশেষ অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির আওতাধীন তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া ও বাংলাবাজার বিওপির টহলদল যৌথভাবে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মহিষ, জিরা, গরু, পেঁয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন ধরনের ক্রিম, ফেসওয়াশ, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ার এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ২৫ লক্ষ ৫৩ হাজার ৩৩০ টাকা। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা