দেশের ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

দেশের ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০২:৩৮:৫৭ অপরাহ্ন

দেশের ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা


এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

দুর্গাপূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা কোনো আশঙ্কা বা উদ্বেগের কথা জানায়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ। এছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ। এছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার মণ্ডপের সংখ্যা প্রায় ৩৩ হাজার। তালিকার বাইরে কোনো মণ্ডপ করলে আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। আমরা তাদের (পূজা উদযাপন কমিটির নেতা) অনুরোধ করেছি আপনারা যে যেখানে যেটাই করেন না কেন, আমাদের কাছে তালিকাটা আগে দিয়ে দেবেন। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা ওই জায়গায় দিতে পারি।

সবাই যাতে সন্ধ্যা ৭টার আগে বিসর্জন শেষ করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, পূজামণ্ডপের সব সংখ্যা আনুমানিক। সব তালিকা এখনো আমরা পাইনি, আবার কোথাও কোথাও লিস্ট আপডেট হবে। পূজা উপলক্ষে আশপাশের যে মেলা বসে এবার কোনো মেলা হবে না। তবে ছোটখাটো দুই একটা দোকান থাকতে পারে। কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে ওই দোকানগুলো স্থাপন করতে পারবে। নিরাপত্তায় আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি থাকবে। সীমান্তের পূজা মণ্ডপগুলোতে বিজিবি মূল দায়িত্বে থাকবে। আর আনসার সব জায়গায় থাকবে। আনসারই থাকবে প্রায় সাড়ে তিন লাখ।

বৈঠকে সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের উদ্যোগ প্রকাশ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এবার কোনো ধরনের উদ্বেগই তারা প্রকাশ করেনি। অন্যান্য বার তো তারা দু-একটি উদ্বেগ প্রকাশ করে থাকেন। এবার তারা কোনো উদ্বেগ প্রকাশ করেনি। তারা বলেছেন, গতবার শান্তিপূর্ণভাবে হয়েছে, এবার আরও শান্তিপূর্ণভাবে হবে। আপনারা বলেছেন যারা নির্বাচন অংশ নিতে পারবে না তারা নাশকতা করার চেষ্টা করছে। তারা পূজাটাকে উপলক্ষে হিসেবে নেবে কি না- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, যারা দুষ্কৃতকারী তারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে। এটা শুধু পূজা নয় সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের, আমাদের সবার। আমরা সবাই মিলে এটি প্রতিহত করবো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক