গোয়াইনঘাটে ৩০টি ভা*রতীয় মহিষ জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ৩০টি ভা*রতীয় মহিষ জ*ব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০২:৫০:০৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৩০টি ভা*রতীয় মহিষ জ*ব্দ


সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) তামাবিল ও সংগ্রাম বিওপি সদস্যরা উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি মহিষ জব্দ করেন।

অপরদিকে রাত ১টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিআই (পিকাপ) গাড়িতে থাকা ৪টি ভারতীয় মহিষসহ গাড়ির চালক মো. দেলওয়ার হোসেনকে আটক করা হয়। আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাডড়ি চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড দেযন ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত গাড়িটি ডাম্পিংয়ের জন্য থানা পুলিশের কাছে ও গাড়িতে থাকা ৪টি মহিষ বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, অভিযান পরিচালনার মাধ্যমে গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। বিধি মোতাবেক জব্দকৃত মহিষের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা